বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার
বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ারহে পরোয়ারদিগার।সিজদা লও হে হাজার বার আমারহে পরোয়ারদিগার।। চাঁদ সুরুয আর গ্রহ তারাজ্বীন ইনসান আর ফেরেশ্তারাদিন রজনী গাহিছে তারামহিমা তোমার।। তোমার নুরের রৌশনি পরশিউজ্জ্বল হয় যে রবি অ শশীরঙ্গিন হয়ে উঠে বিকশিফুল সে বাগিচার।। বিশ্ব ভুবনে যাহা কিছু আছেতোমারি কাছে করুনা যাঁচেতোমারি মাঝে মরেও বাঁচেজীবন সবার।। -গোলাম মোস্তফা-



